
ওজন হ্রাস করতে
ওজন বৃদ্ধির ফলে আমাদেরকে প্রতিনিয়ত নানাবিধ জটিল সমস্যা মোকাবেলা করতে হয়। এক্ষেত্রে ওজন হ্রাস করতে হলে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরী। কিন্তু ওজন হ্রাস করতে হলে কোন খাবার গুলো বর্জন করতে হবে তা আমরা অনেকেই জানি না।
পাশাপাশি ওজন হ্রাস করার জন্য কোন খাবার গুলো আদর্শ খাবার হতে পারে তা আমরা জানি না। ফলে অনেক সময় আমাদেরকে বিপাকে পরতে হয়। এখানে আমরা ওজন হ্রাস করতে যে খাবার গুলো বর্জন করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করবো।
চিনি যুক্ত পানীয়
বেশির ভাগ পানীয় যেমন কোমল পানীয়, ফলের জুস ইত্যাদিতে প্রচুর পরিমাণে চিনি যোগ করা হলেও অন্যান্য পুষ্টি উপাদান খুবই কম থাকে। এই সব পানীয় সাধারণত দেহে প্রচুর ক্যালরি সরবরাহ করে থাকে।
ফলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পায়। তাই ওজন কমাতে হলে অবশ্যই চিনি যুক্ত পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
বেকারী পণ্য
বেকারীতে উৎপাদিত পণ্য যেমন কেক, বিস্কুট ও অ্যান্য মিষ্টান্ন গুলো সাধারণত চিনি ও ময়দার সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে।
আবার অনেক পণ্যে প্রচুর ফ্যাটও থাকে। ফলে এই সব খাবার খেলে ওজন কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়ার আশংকা অত্যধিক বেড়ে যায়।
ফ্রেঞ্চ ফ্রাই
ফ্রেঞ্চ ফ্রাই সহ অন্যান্য ভাজা পোড়া খাবার গুলো খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়ে থাকে। তাছাড়া এই সব খাবার গুলোতে প্রচুর ক্যালরি, লবণ ও ফ্যাট থাকে।
ফলে এই সব খাবার খেলে ওজন বেড়ে যায়। তাছাড়া এক গবেষণায় দেখা গেছে, এই জাতীয় খাবার গ্রহণ করার ফলে অল্প বয়সে মৃত্যূর ঝুঁকি বৃদ্ধি পায়।
বার্গার
রেস্তোরা বা ফাস্ট ফুডের দোকান গুলোতে যে সকল বার্গার পাওয়া যায় তাতে সাধারণত অতিরিক্ত চর্বি ও ক্যালরি থাকে। তবে মাঝে মাঝে বাড়িতে তৈরি বার্গার খাওয়া যেতে পারে।
তাই ওজন কমাতে হলে বিভিন্ন প্রকারের ভাজা পোড়া ও বার্গার জাতীয় খাবার বর্জন করতে হবে।
চিপস
বাজারে বিভিন্ন প্রজাতির চিপস পাওয়া যায়। আলুকে বিশেষ ভাবে প্রক্রিয়াজাত করে চিপস তৈরি করা হয়ে থাকে।
আর এই সব চিপসে প্রচুর ক্যালরি, লবণ ও চর্বি থাকে। তাই ওজন হ্রাস করতে হলে চিপস খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের সর্বাধিক পঠিত আর্টিকেল – পিঠের মেদ কমানোর সহজ ও সেরা উপায়
সাদা ভাত
সাদা ভাতে চর্বি কম থাকলেও প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। তাই ওজন হ্রাস করতে চাইলে সাদা ভাত খাওয়ার পরিমাণ কমাতে হবে। তাছাড়া এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে বিধায় খাওয়ার পর রক্তে সুগার স্পাইক করতে পারে।
দধি
অনেকেই মনে করে থাকেন যে, ওজন কমানোর ক্ষেত্রে দধি খুবই উপকারী। কিন্তু গবেষণায় দেখা গেছে যে, এতে প্রচুর চর্বি ও চিনি থাকে। ফলে তা ওজন হ্রাস করার পরিবর্তে ওজন বৃদ্ধি করে।
জেনে নিন – ব্যায়াম ছাড়া ওজন কমাবেন যেভাবে
আইসক্রিম
আইসক্রিমে ফাইবার ও প্রোটিনের পরিমাণ কম থাকলেও চিনি এবং ক্যালরির পরিমাণ খুব বেশি থাকে। তাই ওজন হ্রাস করতে হলে আইসক্রিম এড়িয়ে চলতে হবে।
অ্যালকোহল
অ্যালকোহল জাতীয় পানীয় গুলোতে প্রোটিন ও ফাইবার কম থাকলেও প্রচুর ক্যালরি ও চিনি থাকে। গবেষণায় দেখা গেছে যে, প্রতি ১২ আউন্স অ্যালকোহল জাতীয় পানীয়তে ১৫৩ গ্রাম ক্যালরি থাকে।
তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা অ্যালকোহল জাতীয় পানীয় পান করা থেকে বিরত থাকুন।
Post a Comment