বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের মন্ত্রী, গাড়ির চাকা ফেটে বিপত্তি

[ad_1]

দুর্ঘটনার কবলে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বড়সড় পথ দুর্ঘটনার কবলে পড়ে বরাত জোরে রক্ষা পেলেন তিনি। সোমবার বিকেলে বিধানসভা থেকে মেমারি-কাটোয়া রোড ধরে কাটোয়ায় বাড়ি ফিরছিলেন। মেমারি থানার কামালপুর ব্রিজের কাছে মেমারি-সাতগাছিয়া রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। ফেটে যায় তাঁর গাড়ির চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে গাড়িটি। তবে গাড়ির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পান দুই গাড়ির চালক ও মন্ত্রী।



আরও পড়ুন- নকল বাবা সাজিয়ে চলছিল প্রকল্পের টাকা চুরি, সরকারি কর্মীর কীর্তিতে চোখ কপালে প্রশাসনের





পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে ১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মন্ত্রীর গাড়ির ডানদিকের সামনের চাকা ফেটে গিয়েছিল। তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি রাস্তার ডানদিকে বেঁকে যায়। তবে গাড়ির গতি কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন তিনি। এই দুর্ঘটনায় সামান্য জখম হয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী। দুটি আঙুলে চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বলেন, "বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। দুটি আঙুলে সামান্য চোট রয়েছে। তবে এখন সুস্থ আছি।"



আরও পড়ুন- কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ



খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। আহত মন্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার পর তাঁকে বাড়ি পৌঁছে দেয় তারা। অন্যদিকে, হাতে চোট পেয়েছেন পিকআপ ভ্যানের চালক। এই মুহূর্তে পাহাড়হাটি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। সামান্য আহত হয়েছেন মন্ত্রীর গাড়ির চালকও। 



আরও পড়ুন- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক তৃণমূলের, শহিদ দিবসের সভা হবে ভার্চুয়াল





এই দুর্ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমান সদর (দক্ষিণ) এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, "ওঁর গাড়ির চাকা ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তাঁকে উদ্ধার করেছি।"


Last Updated Jul 6, 2021, 10:21 AM IST



[ad_2]

Source link

Post a Comment

أحدث أقدم