
পিঠের মেদ কমানোর উপায়
আমরা অনেকেই পেটের মেদ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু পিঠের মেদ কমানোর কথা ভাবি না। যখন পিঠের মেদ অনেক বেশী জমে যায় তখন তা কমাতে রাতের ঘুম নষ্ট করি। সারা শরীর থেকে মেদ কমলেও অনেক সময় পিঠ থেকে মেদ কমতে চায় না।
পিঠের মেদ একটি সাধারন সমস্যা হলেও দীর্ঘ মেয়াদে জটিল সমস্যা হতে পারে। এ সম্পর্কে যদি আপনি সিরিয়াস না থাকেন তবে এই Polycystic Ovary Syndrome (পিসিওএস), ডায়াবেটিস এবং বন্ধ্যাত্বের মতো মারাত্মক জটিলতার জন্ম দিতে পারে। তাই আসুন জেনে নেই পিঠের মেদ কমানোর উপায়।
পিঠের মেদ কমাতে চাই সুষম খাবার
মেদ কমাতে কঠিন ডায়েট না করেও সুষম খাবার খেতে পারেন। তবে একদমই চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। আপনি খুব সামান্য কার্বোহাইড্রেট খাবার খেতে পারেন তবে দেশীয় মাছ, সামুদ্রিক মাছ ও সবজির দিকে বেশি নজর দিন।
পড়ুন – গাজরের উপকারিতা
মেদ কমাতে পুশ আপ ব্যায়াম

মেদ কমাতে পুশ আপ ব্যায়াম
এই ব্যায়াম বুক ডাউন নামে পরিচিত। মেদ কমাতে এই ব্যায়ামের বিকল্প নেই। সরঞ্জামবিহীন এই ব্যায়াম করলে আপনি মেদ কমাতে পারবেন। সকালে ১০ বার পুশ আপ ব্যায়াম করতে হবে। এই ব্যায়ামের জন্য আপনার দুই হাতকে মাটিতে এমনভাবে রাখতে হবে যেন কাঁধ উঁচুতে থাকে। এবার আস্তে আস্তে মাটির দিকে ঝুঁকে পড়ুন এবং বুক মেঝের সাথে লাগান। আবার উঠে পড়ুন।
আপনার যদি পুশ আপ ব্যায়াম করার অভ্যাস না থাকে তাহলে প্রথম দিন ১ বার করুন, ২য় দিন দুই বার করুন, এভাবে ১০ম দিনে ১০ বার করতে পারবেন। পিঠ ও কোমড়ের মেদ কমাতে তাড়াহুড়া করা যাবে না, এতে হিতের বিপরীত হতে পারে।
সর্বাধিক পঠিত- ব্যায়াম ছাড়া তিন দিনে আড়াই কেজি ওজন কমানোর উপায়
সুপারম্যান ব্যায়াম

মেদ কমাতে সুপারম্যান ব্যায়াম
এই ব্যায়ামেও কোন সরঞ্জামের দরকার নাই। পিঠ ও কোমড়ের মেদ কমানোর এটি একটি দুর্দান্ত উপায়। সুপারম্যান ব্যায়াম পিঠকে শক্তিশালী করে ও মেদ ঝরিয়ে দেয়।
পথমে মেঝেতে একটি মাদুর বিছিয়ে নিন। এর পর এমনভাবে শুয়ে পড়ুন যেন পেট ও বুকের নিচ অংশ মেঝেতে লেগে থাকে। এর পরে হাত ও পা সোজা করুন। পেট মেঝেতে লাগালো অবস্থায় হাত ও পা ওপরের দিকে তুলুন। ১০ বার পুশ আপ ব্যায়ামের সাথে এভাবে প্রতিদিন ১৪ থেকে ১৮ বার করুন।
কার্ডিও ব্যায়াম
সব থেকে ভাল ব্যায়ার সাঁতার কাটা ও দড়ি লাফ এমনকি নাচও। এ গুলো না করতে পারলে প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন। মেদ ঝড়াতে হাঁটা বেশ সহজ ও কার্যকারী ব্যায়াম।
পিঠের মেদ কমানো খুব কঠিন কাজ নয়! আপনার দরকার স্বাস্থ্যকর খাওয়া, ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোনিবেশ করা। আপনি যদি তিন সপ্তাহের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করেন তাহলে খুব সহজেই পিঠের মেদ ঝরিয়ে ফেলতে পারবেন। আপনি মানসিকভাবে অনেক বেশি সক্রিয় এবং কম ক্লান্ত বোধ করবেন।।
إرسال تعليق