
আপেলের ১০ স্বাস্থ্য উপকারিতা
আপেল একটি মিষ্টি স্বাদের ফল। এটি সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। প্রায় সব মানুষ এই ফলটি পছন্দ করে থাকে। এশিয়া ও ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে এই ফলটি চাষ করা হয়ে থাকে। আপেলে বহু রকমের পুষ্টি গুণ রয়েছে। এখানে আমরা আপেলের ১০ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করবো। নিচে তা বিস্তারিত বর্ণনা করা হলো।
১. আপেল খুবই পুষ্টিকর
একটি মাঝারি আকারের আপেলে প্রায় ৯৫ গ্রাম ক্যালরি, ২৫ গ্রাম চর্বি, ৪ গ্রাম ফাইবার থাকে। তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাসিয়াম, ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৬, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে ইত্যাদি বিদ্যমান থাকে। পাশাপাশি আপেলে প্রচুর পমিাণে পলিফেনলও থাকে।
২. ওজন কমাতে সহায়তা করে
আপেলে ওজন হ্রাসকারী কিছু প্রাকৃতিক যৌগ রয়েছে। তাই যারা ওজন হ্রাস করতে চান তারা বেশি বেশি আপেল খেতে পারেন। তাছাড়া এতে উচ্চ মাত্রার ক্যালরি ও ফাইবার থাকার কারণে অন্যান্য খাবার কম খেলেও বিভিন্ন উপাদানের ঘাটতি সহজেই পূরণ হয়ে যায়।
৩. হার্টের জন্য ভালো
আপেল হৃদরোগের ঝুঁকি কমায়। আপেলে দ্রবণীয় ফাইবার রয়েছে। যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়।
তাছাড়া এতে প্রচুর পলিফেনল রয়েছে। যা দ্রুত রক্তচাপ কমাতে সহায়তা করে। ফলে স্ট্রোকের ঝুঁকি ২০% কমে যায়।
৪. ডায়াবেটিসের ঝুঁকি কমায়
বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে আপেল টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়। সাধারণত আপেলে থাকা পলিফেনল গুলো অগ্ন্যাশয়ের বিটা কোষ গুলোর টিস্যুকে বিভিন্ন প্রকার ক্ষতি থেকে রক্ষা করে।
ফলে শরীরে ইনসুলিন তৈরি হয় এবং টাইপ ২ ডায়াবেটিসের আক্রমণ থেকে রক্ষা করে।
৫. ক্যান্সার প্রতিরোধ করে
আপেলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। যা ক্যান্সারের সাথে লড়াই করতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে যে, যারা প্রতিদিন নিয়মিত আপেল খান তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। জেনে নিন – প্রতিদিন ২ টি কলা খেলে আপনার দেহে যা ঘটে
৬. অ্যাজমা প্রতিরোধ করে
আপেল আমাদের ফুসফুসকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। আপেলে অ্যান্টি অক্সিডেন্ট ও বিভিন্ন প্রদাহ নাশক থাকে। যা অ্যাজমা প্রতিরোধ করতে অত্যন্ত সহায়ক।
৭. হাড় মজবুত করে
আপেলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ক্যালসিয়াম ই্ত্যাদি থাকে। আপেলে থাকা এই সব অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গুলো হাড় মজবুত করতে সহায়তা করে থাকে।
আরো জানুন – পেঁপের ১১ টি স্বাস্থ্য উপকারিতা
৮. হজম ক্ষমতা বৃদ্ধি করে
আপেলে থাকা ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট হজম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। তাই হজমের সমস্যা দূর করতে বেশি বেশি আপেল খাওয়া উচিত।
৯. মস্তিষ্ককে বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করে
আপেল মস্তিষ্কের অ্যাসিটাইলকোলিন ও নিউরোট্রান্সমিটারকে সংরক্ষণ করতে সহায়তা করে । তাছাড়া এটি মানসিক চাপ কমাতেও অত্যন্ত সহায়ক।
১০. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
আপেলে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেল থাকে। যা বিভিন্ন সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে থাকে।
إرسال تعليق